হিউস্টন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাসার মহাশূন্য যান এনডেভার এবং এর ছয় নভোচারী শেষ দুটো প্রয়োজনীয় জিনিস নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।
সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেশন থেকে যাত্রা শুরু করা এনডেভার পৃথিবী থেকে ২১৫ মাইল উপরে অবস্থিত মহাকাশ কেন্দ্রে পৌঁছতে মঙ্গলবার প্রায় পুরো দিন লেগে যায়।
মহাকাশ স্টেশনের পাঁচ বাসিন্দার একজন জেফরি উইলিয়ামস বলেন, "তোমাকে ফিরে আসতে দেখে চমৎকার লাগছে।"
মিশন বিশেষজ্ঞ কে হায়ার বলেন,"আমরাও শিগগিরই ওখানে পৌঁছে যাব।"
কমান্ডার জর্জ জামকা রাত ১১ টা ৬ মিনিটে এনডেভারকে আলতোভাবে মহাকাশ স্টেশনে অবতরণ করান।
এনডেভার এ যাত্রায় মহাকাশ স্টেশনের জন্য দুটো প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছে।
এর একটি মহাকাশ কেন্দ্রের সঙ্গে শেষ সংযোগের কেন্দ্রস্থল এবং অন্যটি গম্বুজাকৃতির সাত জানালা বিশিষ্ট ছোট গম্বুজ। যার মাধ্যমে স্টেশনের নভোচারীরা একসঙ্গে স্টেশনের বাইরের সাতটি প্রান্তের দৃশ্যপট দেখতে পাবে।
এনডেভারের নভোচারীরা স্টেশনে থাকার নয় দিন সময়ের মধ্যে তিন বার মহাশূন্য পদচারণার মাধ্যমে এ দুটো জিনিস মহাকাশ স্টেশনে স্থাপন করবে। ।
এ মডিউলগুলো নাসা ইতালি থেকে তৈরি করিয়েছে। ১০০ বিলিয়ন ডলারের ১৬ জাতির এ মহাকাশ বিষয়ক প্রকল্পটি ১৯৯৮ সাল থেকে নির্মাণাধীন।
চলতি বছরের শেষ দিকে এ মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত আরও চারটি ফ্লাইট মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে। যেসব ফ্লাইটে মহাকাশ স্টেশনের জন্য কার্গো প্লাটফরম, বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হবে। তবে ওবামা বাজেট ঘাটতি কমাতে মাহাকাশ মিশন কাটঁছাঁট করায় এনডেভারের এ মিশনই হচ্ছে শেষ মিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৪ ঘ.
bdnews24