কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাসার মহাশূন্যযান এনডেভার সোমবার মহাশূন্যে যাত্রা করেছে। বিক্ষিপ্ত মেঘের কারণে রোববার এনডেভারের যাত্রা পিছিয়ে যায়।
সোমবার ০৯১৪ জিএমটি তে ফ্লোরিডার কেপ কেনেডি মহাশূন্য কেন্দ্র থেকে এনডেভার মহাশূন্যে যাত্রা করেছে। ১৩ দিনের নানা প্রস্তুতির পর যাত্রা করল এনডেভার।
এ মহাশূন্য যানে দুটি কক্ষ রয়েছে। একটি কক্ষের নাম প্রশান্ত। অন্যটি কক্ষ থেকে নভোচারীরা সপ্তপাশ দেখতে পাবেন।
এনডেভারের অভিযাত্রী দলে আছেন পাঁচ জন পুরুষ ও একজন নারী। তারা মহাশূন্যের তিনটি স্থানে পদচারণার পরিকল্পনা করছেন।
আবহাওয়া নিরাপদ এটি নিশ্চিত হওয়ার পর কর্মীরা উঠেপড়ে লাগেন মহাকাশযানের বাইরের ট্যাঙ্কটিতে জ্বালানি পুরতে। শনিবার সন্ধ্যায় তারা আধ ঘণ্টা ধরে জ্বালানি ভরেন এনডেভারে।
চলতি বছরের শেষ থেকে মার্কিন অভিযান অবসরে যাওয়ার আগে আন্তর্জাতিক মহাশূন্য যান কেন্দ্র থেকে ১৬ জাতির মহাকাশ অভিযানের এ প্রকল্পটিতে এ পর্যন্ত পাঁচটি অভিযান শেষ করতে ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট ঘটতি কমাতে মহাশূন্যে মহাকাশ যান পাঠানোর পরবর্তী প্রকল্পগুলো বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে চাঁদে আবার মানুষ পাঠানোর প্রকল্পটিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24