২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নতুন চ্যালেঞ্জ, চাপ বাড়ানোর হুমকি পশ্চিমাদের

ইরান ২০ শতাংশ পরমাণু জ্বালানি উৎপাদনের কাজ শুরুর নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় তেহরান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

রোম, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান ২০ শতাংশ পরমাণু জ্বালানি উৎপাদনের কাজ শুরুর নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় তেহরান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার জানিয়েছেন, তেহরানের গবেষণা চুল্লির জন্য আণবিক শক্তি সংস্থার প্রধানকে ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করে পরমাণু জ্বালানি তৈরির কাজ শুরু করতে বলেছেন তিনি। তার ওই ঘোষণার পরপরই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বের শক্তিধর দেশগুলোকে একযোগে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওদিকে, জার্মানিও সতর্কতার সঙ্গে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রোম সফরকালে বলেছেন, ইরান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নেওয়া হলে তা সবচেয়ে বেশি কার্যকর হবে। ইরানের জনগণকে কষ্টের মধ্যে না ফেলে বরং সরকারের ওপর বেশি চাপ সৃষ্টি করার ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে সবাই একমত বলে জানান তিনি। ইতালির নেতাদের সঙ্গে ইরান ইস্যু নিয়ে আলোচনায় গেটস বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের আলোচনা প্রস্তাবে তেহরানের প্রতিক্রিয়া হতাশ করেছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে গেটস বলেন, "আন্তর্জাতিক স