২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে দক্ষিণাঞ্চলীয় নিউ জার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বেশিরভাগ এলাকায় বিদ্যুত চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 06:14 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৭ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে দক্ষিণাঞ্চলীয় নিউ জার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বেশিরভাগ এলাকায় বিদ্যুত চলে যায়। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, ভার্জিনিয়ায় তুষারপাত জনিত দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এরপর থেকে হাজার হাজার মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছেন। ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নিউ জার্সি পর্যন্ত এলাকায় ২০ থেকে ৩৮ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তরণ পড়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, ওয়াশিংটন এলাকায় ২ লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বরফের আস্তরনে গাছপালা ঢেকে যায় এবং সকল নাগরিক সুবিধা বন্ধ হয়ে যায়। বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান পেপকোর কর্মকর্তারা জানান, তাদের কর্মীরা বিদ্যুত সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বরফের কারণে তা পারা যাচ্ছে না। সবকিছু ঠিকঠাক হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। ওয়াশিংটন শহরতলীতে ৩২ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তরণ পড়েছে। কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের বরফ পড়ার নজির নেই। ওয়াশিংটন ও আশপাশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি স্থানীয় টেলিভিশনে বলেছেন, এতো তুষারপাত ঘটেছে যে আমাদের অনেকেই এরকম তুষারপাত সারা জীবনে দেখেননি। শত শত ট্রাক রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমে পড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটন-বাল্টিমোর অঞ্চলের জন্য তুষারপাতের বিষয়ে ২৪ ঘন্টার সতর্কতা জারি করে। বিশেষ করে মধ্য আটলান্টিক উপকূলীয় এলাকায় তীব্রবেগে ঝড়োহাওয়া বইছে। কর্মকর্তারা জানান, ওয়াশিংটন-বাল্টিমোর এলাকায় প্রধান তিনটি বিমানবন্দর এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে ডালাস বিমানবন্দরে জেট বিমান রাখার একটি হ্যাঙ্গারের ছাউনির বেশ কিছু অংশ বরফের ভারে ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বা কোন বিমানের ক্ষতি হয়নি। ওয়াশিংটনে বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভুগর্ভস্থ মেট্রো ট্রেন সার্ভিস শনিবার চালু ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২০০ঘ.