২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার মানুষের জন্য...

প্রেমিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে মাসখানেক আগে। তিনি নিজেই তাকে ছেড়ে চলে এসেছেন। কিস্তু এখন সেই প্রেমিককে কাছে পাওয়ার জন্য নিজের চেহারা পাল্টে ফেলার পরিকল্পণা করেছেন। ২১ বছর বয়সী চীনের এই তরুনীর নাম শিয়াওকিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 10:50 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

সাংহাই, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রেমিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে মাসখানেক আগে। তিনি নিজেই তাকে ছেড়ে চলে এসেছেন। কিস্তু এখন সেই প্রেমিককে কাছে পাওয়ার জন্য নিজের চেহারা পাল্টে ফেলার পরিকল্পণা করেছেন। ২১ বছর বয়সী চীনের এই তরুনীর নাম শিয়াওকিং। তিনি প্লাস্টিক সার্জারি করে হলিউডের খ্যাতনামা তারকা জেসিকা আলবা'র চেহারা ধারন করতে চাইছেন। প্রেমিকের সঙ্গে প্রায় ১৮ মাস সম্পর্ক ছিলো শিয়াওকিংয়ের। এই সময়টাতে তিনি দেখেছেন তার প্রেমিক 'ফ্যান্টাসটিক ফোর' এবং 'ইনটু দ্য ব্লু' ছবির নায়িকা জেসিকা আলবা'র একজন ভক্ত। প্রেমিকটি তার কাছে সারাক্ষণই জেসিকার গল্প করত। তার বাসার কক্ষগুলো ছিলো জেসিকার ছবি দিয়ে ভরা। প্রেমিকের মুখে সারাক্ষণ জেসিকার নাম শুনে শুনে বিরক্তি ধরে গিয়েছিলো শিয়াওকিংয়ের। শেষ পর্যন্ত মাসখানেক আগে তিনি প্রেমিককে ছেড়ে চলে আসেন। কিন্তু প্রেমিককে ছেড়ে এসে কোন কিছুতেই শান্তি পাচ্ছিলেন না শিয়াওকিং। ভালোবাসার মানুষটির জন্য তার মন কাঁদতে থাকে। তিনি সিদ্ধান্ত নেন প্রেমিকের কাছে ফিরে যাওয়ার। তবে নিজের চেহারা নিয়ে নয়। প্লাস্টিক সার্জারি করে জেসিকার চেহারা ধারণ করে ফিরে যাওয়ার। শিয়াওকিং তার প্রমিকের নাম বলেননি। তবে এটা বলেছেন যে, জেসিকার চেহারা ধারণ করার জন্য প্রেমিক তার ওপর জোর খাটাননি। শিয়াওকিং জানান, প্রেমিক তাকে সবসময়ই বলতেন যে, তার চেহারাটা যদি জেসিকার মত হতো! শিয়াওকিং সাংহাইয়ে ইন্টারনেট সেবা দানকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সাংহাই টাইম সার্জারি হাসপাতালে তিনি এই অস্ত্রোপচার করাবেন। হাসপাতালে তিনি সংবাদিকদের জানান, প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ির সময় তিনি খুব মুষড়ে পড়েছিলেন। এসময় বন্ধুরা তাকে বুঝিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। তাই বন্ধুরা তাকে পরামর্শ দেন প্লাস্টিক সার্জারি করার যাতে তাকে দেখতে জেসিকার মত লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, জেসিকার চেহারার আদল ফুটিয়ে তুলতে শিয়াওকিংয়ের মুখমণ্ডলে কয়েকদফা অস্ত্রোপচার করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের নৈপুন্য প্রদর্শন করার জন্য প্লাস্টিক সার্জারি বিনামুল্যে করে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬৩৫ঘ.