২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মেলামাইন মেশানো দুগ্ধজাত পণ্যের জন্য গ্রেপ্তার ৩

চীনে মেলামাইন মেশানো গুঁড়োদুধ ও দুধের তৈরি জিনিস উৎপাদন এবং বিক্রিতে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 03:14 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

বেজিং, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে মেলামাইন মেশানো গুঁড়োদুধ ও দুধের তৈরি জিনিস উৎপাদন এবং বিক্রিতে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা একথা জানিয়েছে। গত বছর দুধে মেলামাইন মেশানো নিয়ে চীনে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে উৎপাদিত মেলামাইন মিশ্রিত গুঁড়োদুধ ডেইরি ফার্ম ও খাদ্য কোম্পানীগুলোতে বিক্রি করা হয়েছে ২০০৯ সালের শেষদিকে। মেলামাইন রাসায়নিক মিশ্রিত গুঁড়োদুধ খেয়ে চীনে অন্ততপক্ষে ৬ শিশুর মৃত্যুর পর এ দুধ বিক্রি বন্ধে জোর পদক্ষেপ সত্ত্বে