ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী অর্থবছরের জন্য ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষনা করেছেন। বাজেটে মার্কিনিদের ওপর কর বাড়ানো হয়েছে। তবে এতে অগ্রাধিকার ভিত্তিতে বেকারত্ব কমানোর জন্য ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আগামী ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরের জন্য নতুন এই বাজেট ঘোষনা করেন সোমবার। তিনি বলেন, আগের বাজেটে যে ঘাটতি রয়েছে তা আমরা রাতারাতি কমিয়ে আনতে পারবো না। তবে তা কমিয়ে আনার চেষ্টা চলছে।
হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা অব্যাহত থাকবে। নতুন বাজেটে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে। এটা জরুরি।
বাজেটে ২০১০ সালে ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলার ঘাটতির কথা বলা হয়েছে যা মোট অভ্যন্তরীন উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি অতীতের রেকর্ড ছড়িয়ে যাবে। এর আগে ২০০৯ সালে বাজেট ঘাটতি ছিলো জিডিপির ৯ দশমিক ৯ শতাংশ।
প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি তার আগের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট জর্জ ডবি
bdnews24