হাইতি, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে শিশু পাচারের সন্দেহে সোমবার ১০ মার্কিনিকে আটক করা হয়েছে। আদালতে তাদের শুনানি চলছে।
একটি খ্রিস্টান দাতব্য সংস্থা 'নিউ লাইফ চিলড্রেনস রিফিউজ' এর ওই মার্কিনিরা হাইতির শিশু পাচারের চেষ্টাকালে ধরা পড়ে। এদের ৫ জন নারী এবং ৫ জন পুরুষ।
ডোমিনিক রিপাবলিকে প্রবেশকালে পুলিশের নিয়মিত তল্লাশির সময় তারা ধরা পড়ে। পুলিশ তাদের গাড়িতে ২ থেকে ১২ বছর বয়সী ৩৩ জন শিশুর সন্ধান পেয়েছে।
এসব শিশুকে বিদেশে দত্তক দেওয়ার জন্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ধরা পড়া ১০ মার্কিনি। কিন্তু তারা কোনও কাগজপত্র বা দলিল দেখিয়ে তাদের কথার সত্যতা প্রমাণ করতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাইতির জননিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আরামিক লুইস বলেন, "সরকার শিশু দত্তক নেওয়ার ব্যাপারে পরিস্কার নির্দেশনা দিয়েছে। সবকিছুই আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে হবে।"
তবে ধরা পড়া ১০ মার্কিনি ভুল কোনওকিছু করার কথা অস্বীকার করে বলেছে, তারা কাগজপত্র পরে ঘেঁটে দেখার চিন্তা-ভাবনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৩ ঘ.
bdnews24