২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন এ আর রহমান

অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এর আর রহমান 'স্লামডগ মিলিওনিয়ার' চলচ্চিত্রের মিউজিক কম্পোজিশনের জন্য সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। রোববার তিনি এ অ্যাওয়ার্ড পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 06:57 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

মুম্বাই, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এর আর রহমান 'স্লামডগ মিলিওনিয়ার' চলচ্চিত্রের মিউজিক কম্পোজিশনের জন্য সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। রোববার তিনি এ অ্যাওয়ার্ড পান। স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রটির 'সাউন্ডট্রাক' ও 'থিম সং' এর জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে সাউন্ডট্রাক ও থিম সং 'জয় হো' গানটির জন্য তিনি অস্কার পান। গ্র্যামি অ্যাওয়ার্ডে 'ইনগ্লোরিয়াস' এবং 'টুইলাইট' চলচ্চিত্রকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় 'স্লামডগ মিলিওনিয়ার'। পুরস্কার পাওয়ার পর ৪৪ বছর বয়সী এ সুরকার তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, "আমি স্বপ্নেও কখনও এসব পুরস্কার পাওয়ার কথা ভাবিনি।" এছাড়া রহমান 'কাপলস রিট্রিট' নামের একটি হলিউড চলচ্চিত্রে সুর সংযোজন করেছেন। এ চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনয়ন পেতে পারে। মঙ্গলবার অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে। লস এঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডের অন্য বিজয়ীরা হচ্ছেন 'কান্ট্রি পপ তারকা' টেইলর সুইফট এবং আরঅ্যান্ডবি তারকা বিয়ন্স। ২০০৯ সালে অস্কার লাভের পর এর আর রহমানকে ভারত সরকার 'পদ্ম ভূষণ' উপাধিতে ভূষিত করে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব। রোমান্টিক থেকে শুরু করে সব ধরনের গানের এ সুরকার গত প্রায় দু'দশক ধরে অসংখ্য জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১২১১ ঘ.