লন্ডন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন শুক্রবার আইভরি কোস্টের প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে ক্ষমতা থেকে উৎখাতে সমর্থন দেবে বলে জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার নেতারা বাগবোকে সামরিক শক্তি প্রয়োগ করে ক্ষমতা থেকে সরানোর জন্য সমর্থন চাইলে জাতিসংঘে তা সমর্থন করা হবে বলে জানিয়েছে ব্রিটেন।
তবে এ সমর্থন দেওয়া মানে ব্রিটিশ সেনা মোতায়েন নয় বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
আইভরি কোস্টে নির্বাচনী প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য বাগবোর ওপর চাপ বাড়িয়েছে বিশ্ব নেতারা।
দেশটিতে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াত্তারাই জয়ী হয়েছেন বলে মনে করে আন্তর্জাতিক মহল।
বাগবো স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে সামরিক শক্তি প্রয়োগ করে তাকে হটানোর হুমকি দিয়েছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস এর প্রতিনিধিরা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ বিবিসি বেতারে বলেন, "আন্তর্জাতিক স
bdnews24