২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় উইকিলিকস আর সু চি

অং সান সুচির মুক্তি, হাইতিতে ভূমিকম্প, থাইল্যান্ডে রাজনৈতিক সহিংসতা- সব আলোচনায় থাকলেও ২০১০ সালে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলো উইকিলিকস আর জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অং সান সুচির মুক্তি, হাইতিতে ভূমিকম্প, থাইল্যান্ডে রাজনৈতিক সহিংসতা- সব আলোচনায় থাকলেও ২০১০ সালে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলো উইকিলিকস আর জুলিয়ান অ্যাস্যাঞ্জ। বছরজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী- উইকিলিকস ও জুলিয়ান অ্যাস্যাঞ্জ ২০১০ সালের সবচেয়ে আলোচিত ঘটনা উইকিলিকসের গোপন নথি ফাঁস। এর সঙ্গে আলোচিত হয়ে ওঠেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাস্যাঞ্জ। ২০০৬ সালে কম্পিউটার বিশেষজ্ঞ সাবেক এই হ্যাকার উইকিলিকস প্রতিষ্ঠা করেন। ২০১০ সালের শুরুর দিকে আফগান ও ইরাক যুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। পরবর্তী সময়ে এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কিন কূটনীতির গোপন তথ্য ফাঁস করে দিয়ে হৈ চৈ ফেলে দেন অ্যাস্যাঞ্জ। কিন্তু এতোসব কাণ্ড করে খুব একটা শান্তিতে নেই অ্যাস্যাঞ্জ। দুই সুইডিশ নারী যৌন নিপীড়নের অভিযোগ আনায় তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়। অবশেষে লন্ডনে পুলিশের হাতে স্বেচ্ছায় ধরা দিয়ে গ্রেপ্তার হন তিনি। আদালত কঠোর শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে। এখন স্মৃতিকথা লেখায় ব্যস্ত অ্যাস্যাঞ্জ। এতে নিজের জীবন ও উইকিলিকসের আদ্যোপান্ত উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। স্মৃতিকথা প্রকাশের ব্যাপারে ইতোমধ্যে দুটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ জন্য তার অ্যাকউন্টে জমা হয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার। কিন্তু স্মৃতিকথা লেখার ব্যাপারে অনীহা প্রকাশ করে অ্যাস্যাঞ্জ জানান, শুধু আইনি লড়াইয়ের অর্থ যোগাতেই একাজ করছেন তিনি। মিয়ানমারে নির্বাচন ও সু চির মুক্তি ২০ বছর পর গত ৭ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পায়। অস্বচ্ছ ও পক্ষপাতমূলক বলে সে নির্বাচন প্রত্যাখান করে পশ্চিমা বিশ্ব। কিন্তু তাতে দমে যায়নি জান্তা সরকার। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক স