২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আল কায়েদা জঙ্গি সন্দেহে আটক ১০

আল কায়েদা জঙ্গি সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ইস্তানবুল, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আল কায়েদা জঙ্গি সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। নতুন বছরের প্রাক্কালে তারা সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে পুলিশের ধারণা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ান শুক্রবার এ খবর প্রকাশ করেছে। বার্তা সংস্থা জানিয়েছে, সন্ত্রাসবিরোধী এক অভিযানে ৮ জনকে বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুরশা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ইস্তাম্বুল থেকে আরো দু'জনকে আটক করে বুরশা নেওয়া হয় বলে আনাতোলিয়ান জানিয়েছে। তুরস্কের পুলিশ প্রায়ই সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের আটক করে তাদেরকে আল কায়েদা সদস্য বলে দাবি করে। তবে পরবর্তীতে সে বিষয়ে তেমন কিছু জানা যায় না। গত জানুয়ারিতে এক সন্ত্রাস বিরোধী অভিযানে ইস্তাম্বুল থেকে ১২০ জনের মতো সন্দেহভাজন আল কায়েদা সদস্যকে আটক করা হয়। ২০০৩ সালে ইস্তাম্বুলে এক বোমা হামলায় ৬০ জন নিহত ও শতাধিক আহত হয়। ধারণা করা হয়, ওই বোমা হামলার পিছনে আল কায়েদার হাত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫২ ঘ.