২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরমাণু বোমা হামলা চালাতে প্রস্তুত ছিলো ইসরায়েল'

আশির দশকের শুরুর দিকে আরবদের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ালে পরমাণু বোমা হামলা চালাতো ইসরায়েল। ইসরায়েলে নিযুক্ত ব্রিটেনের তৎকালীন রাষ্ট্রদূত এ বিষয়ে সতর্ক করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

লন্ডন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশির দশকের শুরুর দিকে আরবদের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ালে পরমাণু বোমা হামলা চালাতো ইসরায়েল। ইসরায়েলে নিযুক্ত ব্রিটেনের তৎকালীন রাষ্ট্রদূত এ বিষয়ে সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটেনের আগের রাষ্ট্রীয় গোপন দলিল থেকে এ তথ্য জানা গেছে। ১৯৮০ সালের ৪ মে রাষ্ট্রদূত জন রবিনসন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক বার্তায় লেখেন, "ইসরায়েল ক্ষতিগ্রস্ত হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে। তারা তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত হবে।" পরমাণু বোমা থাকার বিষয়টি কখনো স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েল। ওই বার্তায় আরো বলা হয়, "পশ্চিম তীর ও জেরুজালেম নিয়ে ফিলিস্তিনিদের সন্তোষজনক কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিরা উগ্রপন্থার দিকে ঝুঁকতে থাকবে। এ অঞ্চলের উদারপন্থী সরকারগুলোর এবং পশ্চিমা স্থাপনার ঝুঁকি বাড়তে থাকবে।" ৩০ বছর পর পর ব্রিটেনের রাষ্ট্রীয় গোপন দলিল প্রকাশ করা হয়। সে নিয়মের আওতায় রবিনসনের ওই বার্তাটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৩০ ঘ.