২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ৭ আল কায়েদা সদস্য গ্রেপ্তার

ইরানের উত্তরপশ্চিমাঞ্চল থেকে আল কায়েদার সাত সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 06:09 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

তেহরান, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের উত্তরপশ্চিমাঞ্চল থেকে আল কায়েদার সাত সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ইরানের ইংরেজি ভাষাভিত্তিক সংবাদ টেলিভিশন বৃহস্পতিবার এ খবর জানায়। ইরানের আজারবাইজান প্রদেশের পশ্চিমাঞ্চলীয় সারদাসত শহরে ইরাক সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টেলিভিশনের সংবাদে বলা হয়, "প্রায় একমাস আগেই এই ব্যক্তিদের চিহ্নিত করা হয়। বিচার বিভাগীয় আদেশবলে তাদের আটক করা হয়েছে।" তবে গ্রেপ্তারকৃতদের নাম এবং ঠিক কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে সংবাদে পরিস্কার ভাবে কিছু বলা হয়নি। সংবাদে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তিদের কাছ থেকে ওয়াহাবিমতবাদ ও অন্যান্য ধর্মীয় বিদ্বেষমূলক প্রচুর বইপত্র উদ্ধার করা হয়। সৌদি আরবের সুন্নি মুসলিমরা এই কঠোর ওয়াহাবি ধারা চর্চা করে। আঞ্চলিকভাবে শিয়া মুসলিম অধ্যুষিত ইরানে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। ইরানে আল কায়েদা সদস্য আটকের সংবাদ একটি বিরল ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.