এথেন্স, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের রাজধানী এথেন্সের একটি আদালতের বাইরে শক্তিশালী এক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ বৃহস্পতিবারের এই বিস্ফোরণ সম্পর্কে জানায়, এথেন্সের আদালতের বাইরে একটি মোটরবাইকে বিস্ফোরক রাখা ছিল। একটি সতর্কবার্তা পাওয়ার পর দ্রুত ওই আদালতের আশ-পাশের মানুষজনকে তারা নিরাপদে সরিয়ে নেয়।
তবে এখনো পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, "বিস্ফোরণে কয়েকটি গাড়ি ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩০ ঘ.
bdnews24