২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোয় জাতিসংঘের উদ্বেগ

থাইল্যান্ড সরকার শনিবার ১৬৬ জন শরণার্থীকে জোর করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এই শরণার্থীরা সহিংসতার মুখে থাইল্যান্ড পালিয়ে যেতে বাধ্য হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

জেনেভা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- থাইল্যান্ড সরকার শনিবার ১৬৬ জন শরণার্থীকে জোর করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এই শরণার্থীরা সহিংসতার মুখে থাইল্যান্ড পালিয়ে যেতে বাধ্য হয়। এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, থাই সরকার তাক প্রদেশের ওয়া লে অঞ্চলে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৫০ জন নারী, ৪৬ জন পুরুষ এবং ৭০ শিশুকে দেশ ছাড়ার নির্দেশ দেয়। এতে আরো বলা হয়, মিয়ানমারে যখন যুদ্ধ শুরু হয় তখন থাই সরকার নীতিগতভাবে শরণার্থীদের আশ্রয় দিতে সম্মত হয়েছিল। আর এ কারণেই সরকারের উচিৎ আশ্রিতদের স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। জেনেভায় ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বালোচ রয়টার্সকে জানান, মিয়ানমারের উত্তরপূর্ব অঞ্চলের আদিবাসী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সরকারের যখন যুদ্ধ চলছিলো তখন কারেন স