বাউচি (নাইজেরিয়া), ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় বড়দিনের আগের সন্ধ্যায় বিভিন্ন গির্জায় ধারাবাহিক বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে "জা'মাতু আহলুস-সুন্নাহ লিদ্দা'আওয়াতু ওয়াল জিহাদ" নামে একটি ইসলামি মৌলবাদী গোষ্ঠী।
মৌলবাদী ওই সংগঠনটি মঙ্গলবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, "বিশ্বের সব জাতিকে আমরা নিশ্চিত করছি যে, জোস ও বোরনো তে বড়দিনের উৎসবে আমরা আবু মুহাম্মাদ, আবুবকর বিন মুহাম্মাদ শেখ এর নেতৃত্বাধীন 'জা'মাতু আহলুস-সুন্নাহ লিদ্দা'আওয়াতু ওয়াল জিহাদ' হামলা চালিয়েছি।"
এর আগে ইসলামি মৌলবাদী গোষ্ঠী বোকো হারাম জা'মাতু আহলুস-সুন্নাহ লিদ্দা'আওয়াতু ওয়াল জিহাদ নামটি ব্যবহার করতো।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক বোমাহামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের অঙ্গীকার করেছেন। কিন্তু এ ঘটনা কারা ঘটিয়েছে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনোকিছু বলা হয়নি।
জা'মাতু আহলুস-সুন্নাহ লিদ্দা'আওয়াতু ওয়াল জিহাদ নামে ওই গোষ্ঠীর হামলার দাবি সম্পর্কে মতামত জানতে সরকারি কোনো কর্মকর্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাইজেরিয়ার মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের গির্জায় ক্রিসমাস উৎসবের আগের দিন সন্ধ্যায় ধারাবাহিক বোমা হামলার ঘটনার জেরে সা
bdnews24