২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মোসাদের গুপ্তচরের ফাঁসি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

তেহরান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বার্তা সংস্থা ইরনা বিচারবিভাগের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে। আলী আকবর সিয়াদাত নামক ওই ব্যক্তির বিরুদ্ধে মোসাদের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত তথ্য ৬ বছর ধরে পাচার করে আসার অভিযোগ ছিলো। ২০০৮ সালে স্ত্রীকে নিয়ে ইরান ছেড়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ইরনা জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য আলী আকবর সিয়াদাতকে সকালের দিকে তেহরানের এভিন কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরনা আরো জানায়, ৬ বছর ধরে মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকায় সিয়াদাত দোষী সাব্যস্ত হন। তাছাড়া, মোসাদের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত তথ্য পাচারের বিনিময়ে ৬০ হাজার ডলার পাওয়ারও স্বীকারোক্তি দিয়েছিলেন সিয়াদাত। বিবৃতিতে বলা হয়েছে, মোসাদের সঙ্গে যোগযোগের জন্য তাকে ল্যাপটপসহ বিশেষ কিছু যন্ত্রপাতিও দেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৪ ঘ.