২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু দত্তক নিয়েছেন সমকামী দম্পতি এলটন জন ও ডেভিড ফার্নিশ

এলটন জন ও তার সমকামী সঙ্গী একটি ছেলে শিশু দত্তক নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার সারোগেটে বড়দিনে জন্ম নেয়া এই শিশুটির নাম রাখা হয়েছে জেচারে জ্যাকসন লেভন ফার্নিশ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 07:31 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এলটন জন ও তার সমকামী সঙ্গী একটি ছেলে শিশু দত্তক নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার সারোগেটে বড়দিনে জন্ম নেয়া এই শিশুটির নাম রাখা হয়েছে জেচারে জ্যাকসন লেভন ফার্নিশ জন। ইউএস উইকলি সোমবার এ খবর জানায়। ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন ও কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্নিশ ১৯৯০ সাল থেকে একসঙ্গে থাকছেন। ছেলে শিশু দত্তক নেওয়ার প্রতিক্রিয়ায় এই সমকামী দম্পতি জানান, "দত্তক নেওয়ার সেই মুহূর্তের কথা মনে করে আমরা আনন্দ ও উত্তেজনায় অভিভূত হয়ে যাই।" তারা আরো বলেন, "জেচারে (দত্তক নেওয়া শিশু) স্বাস্থ্যবান এবং সে খুব ভাল আছে। তাকে নিয়ে আমরা খুবই গর্বিত এবং সুখী দম্পতি।" তবে শিশু দত্তক নেওয়া সম্পর্কিত ওই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য এলটন জনের কোনো মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। দত্তক নেওয়া ছেলেটির নামের মাঝের অংশটি সম্ভবত ১৯৭১ সালে এলটনের গান 'লেভন' থেকে নেওয়া হয়েছে। এ গানটির কথা লিখেছিলেন এলটনের দীর্ঘদিনের সহকারী বার্নি টাওপিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩২৫ ঘ.