আবিদজান, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী আলাসানে ওয়াত্তারা সোমবার ল্যঁরা বাগবোকে ক্ষমতা থেকে সরাতে দেশব্যাপী ধর্মঘটের যে ডাক দিয়েছিলেন তা ব্যর্থ হয়েছে।
আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের বহু শ্রমিক আলাসানে ওয়াত্তারা আহুত ধর্মঘট উপেক্ষা করে কাজে যোগ দেয়। তারা জানায়, কাজ না করলে না খেয়ে থাকতে হবে।
ধর্মঘটের প্রথমদিন সকালে আবিদজান ও সান পেদ্রো বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল। এই দুটি বন্দরের মাধ্যমেই আইভরি কোস্টের প্রধান রপ্তানিপণ্য কোকা রপ্তানির জন্য জাহাজ বোঝাই হয়।
এছাড়া, আবিদজানের প্রধান ব্যবসাকেন্দ্র প্লাতো বাণিজ্য এলাকার সবগুলো দোকান ও অফিস প্রতিদিনের মত খোলা ও ব্যস্ত ছিল।
সান পেদ্রোর এক কোকা রপ্তানিকারক জানান, "প্রত্যেকেই কাজে এসেছে। দেশে এক কঠিন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সত্যি, কিন্তু আমরা যা করতে পারি তাই করতে চেষ্টা করি"।
আবিদজান কোকা জেলার এক ব্যবসায়ী জানান, "আইভরিয়ানরা দিন আনে দিন খায়। আমাদের কাজ করতে না বলা আমাদের খাওয়াদায়া না করতে বলার শামিল। যারা সরকারী চাকরী করে তারা কাজ না করলে হয়তো সমস্যা নেই, কিন্তু আমাদের বেলায়...এটি খুব বড় সমস্যা"।
এদিন আবিদজানের রাস্তায় স্বাভাবিকভাবে যান চলাচল করেছে।
আগের দিন আইভরি কোস্টে সোমবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারা।
এর ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর ওপর ক্ষমতা ছেড়ে দেওয়ার চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছিল।
আইভরি কোস্টে ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতা প্রায় ২০০ মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে দেশটিতে ২০০২-০৩ সালের মতো আবারো গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ শনিবার জানিয়েছে, নতুন গৃহযুদ্ধের আশঙ্কায় প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় আইভরি কোস্টের ১৪ হাজার মানুষ পালিয়ে গেছে।
নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা।
এমন পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা। কিন্তু আন্তর্জাতিক স
bdnews24