২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে মোকাবেলায় জাতীয় ঐক্য চাই: লি

উত্তর কোরিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় সোমবার দেশে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 10:45 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

সিউল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় সোমবার দেশে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় বিভেদের সুযোগ নিয়ে সেখানে হামলা চালানোর তক্কে তক্কে আছে উত্তর কোরিয়া। বেতারে জাতির উদ্দেশে এক ভাষণে লি বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা একে অপরের বিরুদ্ধে মতবিরোধ জিইয়ে রাখতে পারি না। কারণ, এটি আমাদের জীবন এবং জাতির অস্তিত্ব ঝুঁকির মুখে থাকার ব্যাপার। মার্চে উত্তর কোরিয়ার হামলায় দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবে ৪৬ সেনা নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে জনমত নিয়ে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয় বলে জানান লি। ওই বিভক্তির সুযোগেই উত্তর কোরিয়া গত মাসে দক্ষিণের দ্বীপে গোলা হামলা চালিয়েছে বলে তিনি মন্তব্য করেন। ওই হামলার পর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। স