ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ভারতে সোমবার দ্বিতীয় দিনের মতো বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানী নয়া দিল্লির বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, কুয়াশার কারণে রানওয়ে ঠিকমতো দেখা না যাওয়ায় দিল্লির বিমানবন্দর থেকে সকালে ১২টি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত করা হয়েছে অভ্যন্তরীণ রুটের সাতটি ফ্লাইট।
কুয়াশার কারণে রাজধানীতে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। সোমবার পাঁচটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর আগে বিলম্বে গন্তব্যে পৌঁছেছে ৫৫টি ট্রেন।
দিল্লি বিমানবন্দর রোববার সকালে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিলো। সেদিন ৩৮টি ফ্লাইট বাতিলের পাশাপাশি ৪২ ফ্লাইট ফেরত পাঠানো বা বিলম্বিত করা হয়।
মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় শনিবার রাতে প্রায় দুই হাজার যাত্রী বিপাকে পড়েন। এক পর্যায়ে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তলব করা হয় আধা-সামরিক বাহিনীকে।
ঘন কুয়াশায় রাজধানীর সড়ক যোগাযোগও বিঘি
bdnews24