সিউল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রীরা ফেব্রুয়ারিতে বেইজিং এ আলোচনা বসবেন। কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মুখে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "দক্ষিণ কোরিয়ার প্রতিরক্সামন্ত্রী কিম কোয়ান জিন এবং চীনা প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াঙ্গিল বেইজিং এ ফেব্রুয়ারিতে বৈঠক করার পরিকল্পনা করেছেন। বৈঠকের বিস্তারিত এখনো আলোচনা হয়নি।"
উল্লেখ্য গত মাসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে গোলা হামলা চালালে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ ঘ.
bdnews24