২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট: বাগবোর ওপর চাপ বাড়ছে

আইভরি কোস্টের ক্ষমতাসীন নেতা লর‌্যাঁ বাগবোর ওপর ক্ষমতা ছাড়ার জন্য চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

আবিদজান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের ক্ষমতাসীন নেতা লর‌্যাঁ বাগবোর ওপর ক্ষমতা ছাড়ার জন্য চাপ বাড়ছে। তাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পশ্চিম আফ্রিকার তিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার আইভরি কোস্ট যাচ্ছেন। তারা বাগবোকে ক্ষমতা ছাড়তে বলবেন অথবা ক্ষমতা ছাড়তে না চাইলে বল প্রয়োগের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করবেন বলে শনিবার জানিয়েছে বেনিন। বেনিনের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ম্যারি ইহোজু জানান, বেনিন, সিয়েরা লিওন ও কেপ ভার্দ-এই তিন দেশের প্রেসিডেন্ট আঞ্চলিক জোট 'ইকোওয়াজ' এর পক্ষ থেকে বাগবোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছেড়ে দিতে বলবেন অথবা ন্যায়সঙ্গত সেনা অভিযানের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে দিবেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর না করলে বাগবোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট 'ইকোওয়াস' এর নেতারা। ওদিকে, বাগবো সরকারের এক মুখপাত্র শনিবার 'রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনিয়েল' এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 'ইকোওয়াস'-এর বল প্রয়োগের হুমকি "অন্যায়"। গত এক দশক আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন বাগবো। ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ওয়াত্তারার মনোনীত কূটনীতিককে জাতিসংঘে আইভরি কোস্টের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে আইভরি কোস্টের সব পক্ষের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ। এমন পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য বাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা। কিন্তু আন্তর্জাতিক স