২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের পরিকল্পনার সন্দেহে নেদারল্যান্ডে ১২ সোমালি গ্রেপ্তার

নেদারল্যান্ডে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বড়দিনের আগের রাতে পুলিশ ১২ সোমালিয়কে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

আমস্টারডাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বড়দিনের আগের রাতে পুলিশ ১২ সোমালিয়কে গ্রেপ্তার করেছে। নেদারল্যান্ডের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা থেকে পাওয়া বার্তার সূত্র ধরে শুক্রবার রাতে এই সোমালিয়দের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোমালিয়দের সবার বয়স ১৯ থেকে ৪৮ বছরের মধ্যে। হল্যান্ড গোয়েন্দা সংস্থার পাঠানো ঐ বার্তায় জানানো হয়, অল্প সময়ের মধ্যেই কিছু সংখ্যক সোমালি হল্যান্ডে সন্ত্রাসী হামলা চালাবে। আইনজীবিরা এক বিবৃতিতে এসব কথা জানান। তবে সম্ভাব্য হামলার লক্ষ্যস্থল সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। রটারডার্মের একটি ফোনের দোকান ও চারটি বাসায় এবং দেশের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামের দুটি মোটেল রুমে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে কোন বিস্ফোরক অথবা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলে আইনজীবীরা জানান। স