২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে দুর্ঘটনায় ৮ মার্কিন পর্যটক নিহত

মিসরে এক সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের আট পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

কায়রো, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরে এক সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের আট পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা রোববার জানিয়েছে, মার্কিন পর্যটকদের বহনকারী বাসটি মিসরের দক্ষিণাঞ্চলের এক রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটির চালক এবং পর্যটকদের গাইডও আহত হয়েছেন। আহতদের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৫ ঘ.