২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তেলের দাম ১০০ ডলার হলেও ক্ষতি নেই'

প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ১০০ মার্কিন ডলার হলেও বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেছেন কুয়েতের তেলমন্ত্রী শেখ আহমদ আল-আবদুল্লাহ আল-সাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

কায়রো, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ১০০ মার্কিন ডলার হলেও বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেছেন কুয়েতের তেলমন্ত্রী শেখ আহমদ আল-আবদুল্লাহ আল-সাবা। পর্যাপ্ত সরবরাহ থাকায় তেল রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সংগঠন- ওপেক এর সদস্যভুক্ত দেশগুলো ২০১১ সালে তেল উৎপাদন না বাড়ানোর ইঙ্গিত দেওয়ার প্রেক্ষাপটে শনিবার মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তেল রপ্তানিকারক আরব দেশগুলোর সংস্থা- ওয়েপেক এর ওই বৈঠকে ওপেকের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবসহ ওপেকভুক্ত আরব দেশগুলোর প্রতিনিধিরা ছিলেন। ছিলেন ওপেকের বাইরের তিনউনিশিয়া, মিসর, বাহরাইন ও সিরিয়ার প্রতিনিধিরাও। বিশ্লেষকরা মনে করছিলেন, মে মাস থেকে অপরিশোধিত তেলের মূল্য ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় উৎপাদনকারী দেশগুলো উৎপাদন বাড়াতে পারে। কারণ তাদের আশঙ্কা, তেলের মূল্য বাড়লে আমদানিকারক দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। শুক্রবার ইউরোপের বাজারে ফেব্র"য়ারি মাসের জন্য ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলে দাম ৯৪ দশমিক ৭৪ ডলার পর্যন্ত উঠেছিলো, যা ২০০৮ সালের অক্টোবর মাসের পর সর্বোচ্চ। তেল রপ্তানিকারক আরব দেশগুলোর ওই বৈঠকে জানানো হয়, অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুদ থাকায় এবং শীতের কারণে ইউরোপের বাজারে সাময়িক মূল্য বৃদ্ধি হওয়ায় উৎপাদন বাড়ানোর প্রয়োজন নেই। ব্যারেলপ্রতি তেলের মূল্য ১০০ ডলার হলে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকবে কি না