আবিদজান/আবুজা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর না করলে জিবাগোর বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট ইকোওয়াস'র নেতারা শুক্রবার নাইজেরিয়ায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন।
তারা বলেন, জিব্যাগবোর কাছে বিশেষ দূত পাঠিয়ে তাকে জানানো হবে হয় তিনি সরে দাঁড়াবেন নয়তো বৈধ বাহিনী পাঠিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে তাকে সরানো হবে।
ইকোওয়াস এক বিবৃতিতে জানিয়েছে, "জিবাগোকে সরে দাঁড়াতে ইকোওয়াস যে আহ্বান জানিয়েছিলো তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। বৈধ বাহিনী পাঠানোসহ যে কোনো পদক্ষেপ নেবে এই ব্লক।"
জিব্যাগবো সরে না দাঁড়ালে কার্যকর পদক্ষেপের জন্য শিগগিরই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয় বিবৃতিতে।
জিব্যাগবোর সরকারের পররাষ্ট্রমন্ত্রী আলসিদ জেজে রয়টার্সকে বলেন, ইকোওয়াসের দূতের সঙ্গে সাক্ষৎ করতে প্রস্তুত সরকার। কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
ওই ব্লকের রাষ্ট্র প্রধানদের মধ্যে সর্বসম্মতিক্রমে সামরিক অভিযানের প্রস্তাবটি পাশ হয়নি জানিয়ে তিনি জিজ্ঞাসা করেন, "অভিযানে সেনারা কি করবে? তারা কাদের আক্রমণ করবে? তারা কি প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগোবোকে হত্যার পরিকল্পনা করেছে?"
জাতিসংঘে আইভরি কোস্টের সাবেক রাষ্ট্রদূত জেজে বলেন, নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এবং সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে সরকার ইকোওয়াসের দূতের সঙ্গে সাক্ষাৎ করবে। তবে সাক্ষাতের দিন তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ওয়াত্তারার মনোনীত কূটনীতিককে জাতিসংঘে আইভরি কোস্টের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে আইভরি কোস্টের সব পক্ষের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জিব্যাগবো ও তার মিত্রদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিশ্ব ব্যাংক ও পশ্চিম আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক জিব্যাগবোর তহবিল বন্ধ করেছে।
২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লরেন্ট জিব্যাগোবো।
গত এক দশক আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন জিব্যাগবো।
জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা।
সে পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা।
কিন্তু আন্তর্জাতিক স
bdnews24