ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আলাসানে ওয়াত্তারাকে আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ওয়াত্তারার মনোনীত কূটনীতিককে জাতিসংঘে আইভরি কোস্টের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়।
এর আগে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে আইভরি কোস্টের সব পক্ষের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লরেন্ট জিব্যাগবো।
২০০০ সাল থেকে আইভরি কোস্টের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জিব্যাগবো।
জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা।
সে পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা।
কিন্তু আন্তর্জাতিক স
bdnews24