২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানকে অস্ত্র 'সরবরাহকারী' ইরানি আটক

আফগানিস্তানে আটক হয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডের বিশেষ বাহিনী আল-কুদস'র এক সদস্য। ন্যাটো বাহিনীর দাবি, আটক ইরানি তালেবানকে অস্ত্র সরবরাহ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে আটক হয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডের বিশেষ বাহিনী আল-কুদস'র এক সদস্য। ন্যাটো বাহিনীর দাবি, আটক ইরানি তালেবানকে অস্ত্র সরবরাহ করতেন। শুক্রবার ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ থেকে শনিবার আল কুদস সদস্যকে আটক করা হয়। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটান্স ফোর্সের (আইএসএএফ) মুখপাত্র বিবৃতিতে বলেন, "নিমরুজ প্রদেশ দিয়ে ইরান থেকে কান্দাহারে তালেবানের অস্ত্র আসতে সহায়তা করার জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।" তালেবানের জন্মভূমি বলে পরিচিত কান্দাহারের জেরি জেলা থেকে তাকে আটক করা হয়। বিবৃতিতে বলা হয়, "ওই ব্যক্তি কান্দাহারের তালেবান নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের অস্ত্র সরবরাহ করেন বলে ধারণা করা হচ্ছে।" দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির ওপর নজরদারি চালানোর কথা জানান ঊর্ধ্বতন এক আফগান কর্মকর্তা। আফগান তালেবানকে অস্ত্র সরবরাহের জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ন্যাটো বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮২০ ঘ.