২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমের দূতাবাসে হামলার দায়িত্ব স্বীকার

ইতালির একটি নৈরাজ্যবাদী গোষ্ঠী রোমের চিলি ও সুইজারল্যান্ড দূতাবাসে পার্সেল বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

রোম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির একটি নৈরাজ্যবাদী গোষ্ঠী রোমের চিলি ও সুইজারল্যান্ড দূতাবাসে পার্সেল বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইনফর্মাল ফেডারেশন অব অ্যানার্কি (এফএআই) নামে ওই গোষ্ঠীটি একটি চিরকূটের মাধ্যমে হামলার দায়িত্ব স্বীকার করেছে। বৃহস্পতিবার ওই দুই দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণে দুইজন আহত হন। আহত একজনের পাশে একটি বাক্সে এই হামলার দায়িত্ব স্বীকার করে লেখা চিরকূটটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। চিরকূটে লেখা রয়েছে, "কথা ও কর্মকাণ্ডের মধ্যদিয়েই আমরা আমাদের জানান উদ্দেশ্য জানান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আধিপত্যবাদী ব্যবস্থার পতন ঘটাবো। এফএআই দীর্ঘজীবী হোক।" নভেম্বরে এথেন্সের বিভিন্ন দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে। বৃহস্পতিবার সুইস দূতাবাসে প্যাকেট বোমা বিস্ফোরণের কয়েকঘণ্টা পরই চিলির দূতাবাসে বিকালের দিকে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.