হাভানা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনে চলে যাওয়ার শর্তে দুই রাজবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে কিউবা। এ নিয়ে চলতি বছর দেশটিতে মুক্তি পাওয়া রাজনৈতিক বন্দির সংখ্যা দাঁড়াবে ৫৬ জনে।
কিউবার ক্যাথলিক চার্চ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
চার্চ জানিয়েছে মিগুয়েল অ্যাঞ্জেল ভিদাল গুয়েদারামা এবং হেক্টর ল্যারুক রেগো যে কোনো দিন মুক্তি পাবেন।
কিউবার স্বাধীন মানবাধিকার কমিশন জানিয়েছে, সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশ থেকে পালানোর চেষ্টার অভিযোগে ওই দুজনকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কারাগারের মানোন্নয়নের দাবিতে ভিন্নমতাবলম্বী এক বন্দি ৮৫ দিন অনশনের পর চলতি বছরের ফেব্র"য়ারিতে মারা যান।
এ ঘটনায় আন্তর্জাতিকভাবে প্রবল সমালোচনা ও চাপের সম্মুখীন হয় কিউবা। এরই ধারাবাহিকতায় কিউবার ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় বেশকিছু রাজবন্দিকে মুক্তির ঘোষণা দেয় সরকার।
ক্যাথলিক কার্ডিনাল জেমি ওরতেগা জানা, কিউবা সরকার বন্দি সব রাজনীতিককেই মুক্তি দিতে চায়। কিন্তু কারা রাজনীতিক আর কারা অপরাধী এ বিষয়ে ভিন্নমত রয়েছে।
কিউবা সরকার মতাদর্শগত সব শত্র", যারা যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে তাদের পর্যবেক্ষণ করছে। তারা দেশ ছেড়ে চলে যাক সরকার তাই চায়।
ইতোমধ্যে মুক্তি পাওয়া ৪০ রাজবন্দি স্পেনে পাড়ি জমিয়েছে। অপর এক বন্দিকে দেশে থাকার অনুমতি দেয় কিউবা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪১১ ঘ.
bdnews24