২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমের চিলি ও সুইস দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের চিলি ও সুইজারল্যান্ডের দুতাবাসে বৃহস্পতিবার পার্সেল বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

রোম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির রাজধানী রোমের চিলি ও সুইজারল্যান্ডের দুতাবাসে বৃহস্পতিবার পার্সেল বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। (আরো তথ্যসহ) এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে এথেন্সের বিভিন্ন দূতাবাসে গত মাসের পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে এ ঘটনার মিল আছে। গ্রিসের কট্টর বাম জঙ্গিরা ওই পার্সেল বোমা হামলার পেছনে জড়িত ছিলো বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার সুইস দূতাবাসে প্যাকেট বোমা বিস্ফোরণের কয়েকঘণ্টা পরই চিলির দূতাবাসে বিকালের দিকে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটে। ওদিকে, ইউক্রেনের দূতাবাসেও সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার কথা জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা এএনএসএ। তবে পরে তারা জানায়, প্যাকেটটি পরীক্ষা করে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। এর আগের খবরে ইতালি ও সুইজারল্যান্ড কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সুইস দূতাবাসে বোমা বিস্ফোরণের সময় মেইল রুমে কর্মরত এক সুইস নাগরিক আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে (১১ জিএমটি) দূতাবাসের মেইল রুমে কাজ করার সময় একটি প্যাকেট খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে আহত হন ওই সুইস কর্মী। ইতালির জরুরী সার্ভিস ইতালির গণমাধ্যমকে জানায়, তার দুই হাতে মারাত্মক চোট লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও ঠিক কারা পার্সেলটি পাঠিয়েছে তাৎক্ষণিকভাবে এর কোন হদিস বের করতে পারেনি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে শোচনীয় বলে মন্তব্য করেছেন। পুলিশ এ ঘটনার পর সব দূতাবাসে তল্লাশি শুরু করেছে। মঙ্গলবার রোমের ভূগর্ভস্থ একটি খালি ট্রেনে সন্দেহজনক বোমার মত বস্তুর সন্ধান পাওয়ার পর বৃস্পতিবার এ ঘটনা ঘটল। তবে পুলিশ জানিয়েছে, ট্রেন থেকে উদ্ধারকৃত বস্তুতে কোন ডেটনেটর বা বিস্ফোরক পাওয়া যায়নি। গত সপ্তাহজুড়ে ইতালিতে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। রোমে কিছু মারাত্মক সংষর্ঘের ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১১ ঘ.