২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ১৯ জানুয়ারি

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ১৯ জানুয়ারি। হোয়াইট হাউজ জিনতাওয়ের সফরের এই দিন নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ১৯ জানুয়ারি। হোয়াইট হাউজ জিনতাওয়ের সফরের এই দিন নির্ধারণ করেছে। চীনের প্রেসিডেন্টের এ যুক্তরাষ্ট্র সফরে দ্বীপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে বলে মনে করা হচ্ছে। সফরকালে জিনতাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। ওবামা আগেই চীন সফর করেছেন। এরপর চীনের প্রেসিডেন্ট এ সফরে যাচ্ছেন। বারাক ওবামা ও মিশেল ওবামার তৃতীয় রার্ষ্ট্রিয় অতিথি হচ্ছেন হু জিনতাও। এর আগে ভারত ও মেক্সিকোর সরকার প্রধানরা ওবামা দম্পতির আনুষ্ঠানিক রাষ্ট্রিয় অতিথির মর্যাদা পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৯ ঘ.