২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী পরিকল্পনায় ৩ অস্ট্রেলীয় মুসলিম দোষী সাব্যস্ত

সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিন অস্ট্রেলীয় মুসলিমকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

মেলবোর্ন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিন অস্ট্রেলীয় মুসলিমকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত। সোমালি কিংবা লেবানিজ বংশোদ্ভূত ওই তিন অস্ট্রেলিয়ান নাগরিক ২০০৯ সালের ১ ফেব্র"য়ারি থেকে ৪ অগাস্টের মধ্যে সিডনির একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলো। উইসাম মাহমুদ ফাত্তাল (৩৪), স্যানি ইদো আয়েজ (২৭) এবং নায়েফ আই সায়েদকে (২৬) সাজা দিয়েছে আদালত। অবশ্য কী মাত্রায় সাজা হয়েছে এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে টেলিগ্রাফ জানিয়েছে, এই তিন মুসলিম তরুণের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। একই অভিযোগে অপর দুই মুসলিম তরুণ নির্দোষ প্রমাণিত হয়েছে। অস্ট্রেলিয়ার কৌঁসুলিরা আদালতকে বলেন, আফগান যুদ্ধে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী অংশ নেওয়ায় ইসলাম আক্রান্ত হয়েছে বলে মনে করেন এ তিন মুসলিম তরুণ। আফগান যুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সে (আইএসএএফ) অস্ট্রেলিয়ার ১৫ শ' ৫০ জন সেনা রয়েছে। ২০০৯ সালের এক ভোরে মেলবোর্নে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই পাঁচ মুসলিম তরুণকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫১৫ ঘ.