নিউইয়র্ক, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেথাল ইঞ্জেকশনে ব্যবহৃত ওষুধের অভাব এবং অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে মৃত্যুদণ্ড কার্যকর ব্যয়বহুল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে এ বছর খুব কম মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত 'ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার'-এর বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, এ বছর মৃত্যুদন্ড কার্যকরের হার ১২ শতাংশ কমেছে।
আর ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড পুনরায় শুরু হওয়ার পর নতুন করে মৃত্যুদণ্ড দেওয়া প্রায় সর্বনিু পর্যায়ে পৌঁছেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রে এ বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৪৬ জনের মধ্যে টেক্সাসে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাত্র ১৭ জনের। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুদণ্ড কার্যকরের এ সংখ্যা ২০০৯ সালের তুলনায় কম।
২০০৯ সালে মোট মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৫২ জনের। এ সংখ্যা ১৯৯৯ সালে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের সংখ্যার অর্ধেকেরও কম।
ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার-এর কার্যনির্বাহী পরিচালক রিচার্ড ডিটার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজেটে ব্যয়সঙ্কোচনের পদক্ষেপের মধ্যে ব্যয়বহুল মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগের পাশাপাশি পক্ষপাতদুষ্ট বিচারের শিকার হওয়া কিংবা নিরপরাধ কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ার ঝুঁকি ও অন্যান্য কারণে এ বছর মৃত্যুদণ্ড থেকে দেশ ক্রমাগতই সরে এসেছে।
ওয়াশিংটন ভিত্তিক একটি গ্র"প বলেছে, মৃত্যুদণ্ড দেওয়ার হার কমে যাওয়া বা এ দণ্ড কার্যকর বিলম্বিত হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে লেথাল ইঞ্জেকশনে ব্যবহৃত ওষুধ সোডিয়াম থায়োপেন্টালের অভাব।
এই ওষুধের স্বল্পতার কারণে যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে মৃত্যুদণ্ড স্থগিত অথবা বাতিল হয়েছে।
অ্যারিজোনা ব্রিটেন থেকে এ ওষুধ কিছু পরিমাণে আমদানি করতো। অ্যারিজোনায় মৃত্যুদণ্ড ইতোমধ্যেই বিলুপ্ত হয়েছে। কিন্তু ব্রিটেন এখন এই ওষুধ রপ্তানিতে কড়াকড়ি করছে।
২০১০ সালে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্তের সংখ্যা ১১৪। এ সংখ্যা ১৯৭৬ সাল থেকে প্রায় সর্বনিু এবং ১৯৯৬ সালের চেয়ে দুই-তৃতীয়াংশ কম।
১৯৭৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে মোট ১,২৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর প্রায় অর্ধেক কার্যকর হয়েছে টেক্সাস এবং ভার্জিনিয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আর এম/এবি/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24