বাগদাদ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের পার্লামেন্ট মঙ্গলবার নূরি আল মালিকির নেতৃত্বে নতুন সরকার অনুমোদন করেছে।
এর মধ্য দিয়ে ইরাকে নির্বাচনের পর ৯ মাসের অচলাবস্থার অবসান ঘটলো।
পার্লামেন্টের এমপি'রা প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে প্রধানমন্ত্রীপদে ভোট দিয়ে জয়ী করার পাশাপাশি তার মনোনীত মন্ত্রীপদ প্রার্থীদেরকেও ভোট দিয়েছে।
তবে সব রাজনৈতিক দল একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে কিনা তা নিয়ে এখানো সংশয় রয়েছে।
পার্লামেন্টে মালিকির মন্ত্রিসভা অনুমোদন পেলেও সরকার কাঠামো এখনো অসম্পূর্ণ।
মনোনয়ন নিয়ে মতবিরোধ থাকায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো এখনো পূরণ হয়নি বলে জানিয়েছে বিবিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24