২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন রাজনীতিবিদ বিল রিচার্ডসন উত্তর কেরিয়ার সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বেইজিয়/সিউল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/লয়টার্স)- মার্কিন রাজনীতিবিদ বিল রিচার্ডসন উত্তর কেরিয়ার সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ায় এক সংক্ষিপ্ত সফরের পর বেইজিং অবস্থানরত রিচার্ডসন বলেছেন, দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া পাল্টা কোন পদক্ষেপ না নিয়ে প্রজ্ঞার পরিচয় দিয়েছে। গত সোমবার তিনি জানান, পরমাণু স্থাপনা পরিদর্শন করার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দিতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। গত মাসে দক্ষিণ কোরিয় এক সামরিক মহড়া চলাকালে দক্ষিণের ইয়োনপিয়ং দ্বীপে গোলাবর্ষণ করে উত্তর কোরিয়া। সেইসঙ্গে তারা আরো হামলার হুমকি দেয়। গত সোমবার দক্ষিণ কোরিয়া একই ধরনের মহড়া চালালে উত্তর কোরিয়া জানায় তারা পাল্টা কোন পদক্ষেপ গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর রিচার্ডসন আরো জানিয়েছেন, তার ধারণা উত্তর কোরিয়া বুঝেছে তারা খুব বেশী নেতিবাচক আচরণ করে ফেলেছে তাই এখন তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। "আমার প্রস্তাবে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ....এখন আর কোন কথার সময় নয়, চুক্তির সময়।" "আমি বিশ্বাস করি তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং ছয় জাতি আলোচনা আবার শুরু করার নতুন পদক্ষেপ নেওয়া উচিত" বলেছেন বিল রিচার্ডসন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন আগে বিভিন্ন সময় উত্তর কোরিয়ায় অনআনুষ্ঠানিক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। উত্তর কোরিয়ার এ সম্মতিতে কূটনৈতিক অচলাবস্থা কেটে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে উত্তর কোরিয়ার দিক থেকে এ ব্যপারে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৭ ঘ.