লন্ডন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী তুষারপাত ও বরফের কারণে উত্তর ইউরোপের বিমানবন্দরগুলোতে আটকা পড়েছে হাজার হাজার ভ্রমণকারী।
বড়দিনের উৎসব পালনে ঘরে ফেরার জন্য মরিয়া এসব মানুষ এখন চরম ভোগান্তির মধ্যে সময় পার করছে।
যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানিতেই এ অবস্থা সবচেয়ে বাজে আকার ধারণ করেছে।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথরোতে রাত কাটিয়েছে কয়েকশ' মানুষ।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিন বিমানবন্দরের ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্রান্সের চার্লস দ্য গলে বিমানবন্দরের চারটি রানওয়ের একটি বন্ধ রয়েছে। তারপরও দূরপাল্লার যাত্রীদের যাওয়ার সুযোগ করে দিতে বাতিল হয়েছে স্বল্প পাল্লার বেশিরভাগ ফ্লাইট।
ফ্রান্সের লে মঁদ পত্রিকার তথ্য অনুযায়ী প্যারিসের ছোটো বিমানবন্দর অরলির ফ্লাইটগুলো ছাড়তে তিন ঘণ্টারও বেশি সময় দেরি হয়েছে।
ওদিকে, যাত্রীদের চাপে নাজেহাল জার্মানির রেল কর্তৃপক্ষ যেখানে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সেখানে বিমান কর্তৃপক্ষ যাত্রী রেল ভ্রমণে উৎসাহিত করার চেষ্টা করছে।
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অস্থায়ী ঘাঁটি গেড়ে সেখানে বিছানা পেতে রাত পার করেছে যাত্রীরা। আর বিমানবন্দরে বিনোদন দিতে কর্তৃপক্ষ রঙচঙে সঙদের নিয়ে এসেছে।
তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। লন্ডনে টানা ৪৮ ঘণ্টা ভারী তুষারপাতের পর অতিরিক্ত জনসমাগমের কারণে বিমানের টিকিট নিয়েও যাত্রীরা হিথরো বিমানবন্দর ছেড়েছে।
সেখান স্বল্প পাল্লার সব ফ্লাইট বাতিল হয়েছে এবং ছেড়ে যাওয়া গুটি কয়েক ফ্লাইটের জন্য চালু ছিলো মাত্র একটি রানওয়ে।
তুষারপাতে বিঘি
bdnews24