কাবুল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০ জানুয়ারিতে নতুন পার্লামেন্টের যাত্রা শুরুর পরিকল্পনা করেছে আফগানিস্তান। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।
আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের ৪ মাসেরও বেশি সময় পর নতুন পার্লামেন্ট উদ্বোধনের এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
কারজাইয়ের মুখপাত্র ওয়াহীদ ওমর এক সাংবাদিক সম্মেলনে বলেন, " ২০ জানুয়ারিতে আমরা নতুন পার্লামেন্ট উদ্বোধনের আশা করতে পারি বলেই মনে করছি.... আর সংবিধানেও ওই দিনের মধ্যে পার্লামেন্ট উদ্বোধন করার বিধান আছে।"
আফগানিস্তানে জালিয়াতির অভিযোগের কারণে ১৮ সেম্পেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ হয়েছে অনেক দেরী করে।
১ ডিসেম্বরে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের সবগুলোর নির্বাচনী ফল প্রকাশ করা হয়।
এরপর এক সপ্তাহের মধ্যেই নতুন পার্লামেন্ট গঠনের আশা প্রকাশ করেছিলেন নির্বাচনী কর্মকর্তারা। কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পার্লামেন্ট সদস্য ফৌজিয়া কুফি বলেছেন, তিনি ও অন্যান্য সদস্যরা এক সপ্তাহ আগে কারজাইয়ের সঙ্গে দেখা করে নতুন পার্লামেন্ট শুরুর অনুরোধ জানিয়েছিলেন।
রয়টার্সকে তিনি বলেন, " আমি তাকে বলেছিলাম নতুন পার্লামেন্ট চালু করা বা কাউকে তা করার জন্য নিয়োগ করাটা প্রেসিডেন্টেরই দায়িত্ব।"
তিনি জানান, প্রেসিডেন্ট তাকে ২০ জানুয়ারির মধ্যে নতুন পার্লামেন্ট শুরু করার প্রতিশ্র"তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৮ ঘ.
bdnews24