২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে চীনের প্রশংসা

আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে রোববার ইসলামাবাদের প্রশংসা করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে রোববার ইসলামাবাদের প্রশংসা করেছে চীন। জঙ্গি দমনে পাকিস্তানের আরো বেশিকিছু করা উচিত বলে যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে যে মন্তব্য করেছে তার বিপরীতেই জঙ্গি দমনে বিশেষ করে আফগান সীমান্তে ইসলামাবাদের জঙ্গি দমন প্রচেষ্টার প্রশংসা করেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। পাকিস্তান সফরকালে রোববার পার্লামেন্টের ভাষণে জিয়াবাও এ প্রশংসা করেন। তিনি বলেন, চীনের নেতারা আল কায়েদার নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই চালিয়ে যাওয়ার প্রচেষ্টার প্রশংসা করে। সেইসঙ্গে তারা এ লড়াইয়ে পাকিস্তানকে সমর্থন ও সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক স