লন্ডন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের প্রাক্কালে ভারী তুষারপাতের কবলে পড়া ব্রিটেনে জনদুর্ভোগ কমেনি। বছরের ব্যস্ততম এ সময়ের ভ্রমণ ও কেনাকাটার পরিকল্পনা বাদ দিয়ে ঘরে বসে আছেন অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাতের কারণে শনিবার বন্ধ থাকা হিথ্রো বিমানবন্দর রোববার চালু হতে পারে। তবে কখন চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি তারা।
ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাতে কয়েক হাজার যাত্রী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটকা পড়েন। বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় গ্যাটউইক বিমানবন্দরেও আটকা পড়েন কয়েকশ' যাত্রী।
বিবিসি জানিয়েছে, রোববার হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট ছাড়তে পারে। তবে কোনো বিমান হিথ্রোতে অবতরণ করবে না।
তুষারপাতে যুক্তরাজ্যের রেল এবং সড়ক যোগাযোগও বিঘি
bdnews24