২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘকে আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ, বানের নাকচ

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ও ফ্রান্সের সেনাদের আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 06:29 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

আবিদজান, জাতিসংঘ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ও ফ্রান্সের সেনাদের আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো। ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যে শনিবার জিব্যাগবো এ নির্দেশ দেন। তবে সে নির্দেশে সাড়া দেননি জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বাংলাদেশ সেনাবাহিনীর তথ্য অনুসারে, আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে (ইউএনওসিআই) বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজার ৮৬ জন সদস্য রয়েছেন। জিব্যাগবোর মুখপাত্র জ্যাকুয়েলিন ওবল রাষ্ট্রীয় টেলিভিশনে স