২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান

চীনের সামরিক শক্তি বৃদ্ধির পাল্টা জবাবে জাপান তাদের জাতীয় প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

টোকিও, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চীনের সামরিক শক্তি বৃদ্ধির পাল্টা জবাবে জাপান তাদের জাতীয় প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। চীনের সঙ্গে জাপানের সমুদ্রসীমান্ত রয়েছে। আর বেইজিং এর সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ এরই মধ্যে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। ওদিকে, পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়াও নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে। চীন ও উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বেগের মুখেই জাপান প্রতিরক্ষা নীতি বদলানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করবে বলে জানিয়েছে। জাপানের 'ন্যাশনাল ডিফেন্স প্রোগ্রাম গাইডলাইন' ইতোমধ্যেই অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর পথ ধরে আগামী ১০ বছরে জাপানের নতুন প্রতিরক্ষা নীতি প্রতিষ্ঠা পাবে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই প্রতিরক্ষা নীতি পরিবর্তনের এ উদ্যোগ নিচ্ছে জাপান। বিবিসি একথা জানিয়েছে। উত্তরাঞ্চলে প্রতিরক্ষা কমিয়ে দক্ষিণাঞ্চলে সামরিক শক্তি বাড়াবে জাপান। যে অঞ্চলটি চীন ও তাইওয়ানের কাছাকাছি। দ্বায়ুযুদ্ধকালে জাপানের জন্য হুমকি ছিলো সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাই সোভিয়েত ইউনিয়নকে লক্ষ্য করে উত্তরাঞ্চলে সামরিক শক্তি বাড়িয়ে রেখেছিলো জাপান। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার দীর্ঘদিন পর জাপান এখন চীনকেই তার সবচেয়ে বড় সামরিক হুমকি মনে করছে। জাপানের প্রতিরক্ষা গাইডলাইনেও বলা হয়েছে, টোকিও চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। যদিও চীন বলে আসছে তাদের এ সামরিক শক্তি বৃদ্ধি কারো জন্য হুমকি নয়। কিন্তু সেপ্টেম্বরে পূর্ব চীন সাগরে চীনের একটি মাছ ধরা ট্রলারের সঙ্গে জাপানি টহল জাহাজের সংর্ঘষের ঘটনাকে কেন্দ্র করে স