২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন অ্যাস্যাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে মঙ্গলবার জামিন মঞ্জুর করেছে ব্রিটেনের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

লন্ডন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে মঙ্গলবার জামিন মঞ্জুর করেছে ব্রিটেনের আদালত। যুক্তরাষ্ট্রের কয়েক লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে আলোচনার ঝড় তোলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ সুইডেনে যৌন অপরাধের অভিযোগে ব্রিটেনে গ্রেপ্তার হন। লন্ডনে অ্যাস্যাঞ্জ পুলিশের কাছে ধরা দেওয়ার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাস্যাঞ্জের জামিন নামঞ্জুর করে ব্রিটেনের আদালত। মঙ্গলবার বিচারক হাওয়ার্ড রিডল তাকে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন। ১১ জানুয়ারিতে আরেক দফা শুনানি না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন অ্যাস্যাঞ্জ। শর্তানুযায়ী অ্যাস্যাঞ্জকে ২ লাখ পাউন্ড জামানত দেওয়াসহ পাসপোর্ট জমা দিতে হবে, কারফিউ মানতে হবে এবং পরতে হবে ইলেকট্রনিক ট্যাগ। লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, "অনৈতিক বলপ্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুইটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ অপরাধগুলোর সবকয়টি ২০১০ সালের অগাস্টে ঘটেছে।" তবে অ্যাস্যাঞ্জ তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছেন, এ সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৩ ঘ.