পেশাওয়ার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় নগরী পেশাওয়ারে সোমবার একটি স্কুলবাসে বোমা হামলায় এক পথচারী নিহত হয়েছে।
আহত হয়েছে দুই বালিকাসহ আরো দু'জন। কর্মকর্তারা একথা জানিয়েছে।
নগরীর ঊর্দ্বতন প্রশাসনিক কর্মকর্তা সিরাজ আহমেদ জানিয়েছেন, বোমাটি রাস্তার ধারে আবর্জনার স্তুপে পাতা ছিলো।
হঠাৎ করেই বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন বাসের চালক। হামলায় তিনি আহত হন। ঘটনাস্থলে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০২৮ ঘ.
bdnews24