২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে নার্সারীর জিম্মি শিশুরা মুক্ত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর বেসানকনে একটি নার্সারী স্কুলে জিম্মি শিশুরা সবাই মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

বেসানকন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর বেসানকনে একটি নার্সারী স্কুলে জিম্মি শিশুরা সবাই মুক্তি পেয়েছে। ফ্রান্সের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জিম্মি নাটকের আবসান হয়েছে। চার ঘন্টা জিম্মি থাকার পর মুক্ত হয় শিশুরা। তারা সবাই সুস্থ আছে। সোমবার শহরটির মেয়র জনান, ১৭ বছরের এক কিশোর দুটি তলোয়ার নিয়ে শিশুদের জিম্মি করে। চার্লস ফুরিয়ার কিন্ডারগার্টেন নামের নার্সারী স্কুলটি খোলার কিছুক্ষণের মধ্যেই ওই কিশোর একটি ক্লাসের প্রায় ২০ জন শিশুকে জিম্মি করে। তবে কিছুক্ষণ পর মুক্তি দেয় প্রায় ১৪ জন শিশুকে। কিশোরটির উদ্দেশ্য কি তা জানা যায়নি। তবে অনেকেই তাকে মানসিক সমস্যা ও হতাশাগ্রস্ত বলে জানে। ফরাসি এক সূত্র একথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২৩ ঘ.