ওয়শিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রবীণ মার্কিন কূটনীতিক রিচার্ড হলব্র"কের অবস্থা গুরুতর। শনিবার হৃদপিন্ডের প্রধান ধমনীর ছিঁড়ে যাওয়া অংশ মেরামতের জন্য অস্ত্রোপচারের পর তার অবস্থা খারাপ হয়ে যায়।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
৬৯ বছর বয়স্ক ঝানু কূটনীতিক রিচার্ড হলব্র"ক আফগানিস্তান ও পাকিস্তানে ওবামার বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।
শুক্রবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হলব্র"ক অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী মিশেল ওবামা হলব্র"কের জন্য প্রার্থনা করছেন।
"রিচার্ড হলব্র"ক আমেরিকার বৈদেশিক নীতির সুউচ্চ মিনার। আমার পাকিস্তান ও আফগানিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং একজন নিবেদিতপ্রাণ জনসেবক। তিনি তার কাজের মাধ্যমে আমেরিকার ও পৃথিবীর মানুষের শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন" বিবৃতিতে জানিয়েছেন বারাক ওবামা।
১৯৯৫ সালে বলকান যুদ্ধ বন্ধে রিচার্ড হলব্র"ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24