লন্ডন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাড়ানোর পরিকল্পনায় ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার লিবারেল ডেমোক্র্যাট পার্টি সমর্থন হারাচ্ছে।
দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ। রোববার প্রকাশিত এক জনমত জরিপে এ ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফি বর্তমান সীমার তিনগুণ করতে সরকারি পরিকল্পনার ওপর বৃহস্পতিবার পার্লামেন্টের নিুকক্ষে ভোটাভুটি হয়।
সরকারি এ পরিকল্পনার বিরুদ্ধে সেদি লন্ডনে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়। আর এতে ক্লেগের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির এমপিদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে।
মে মাসের জাতীয় নির্বাচনের আগে ক্লেগ ও তার দলের সব প্রার্থী দেশে যে কোনো ধরনের ফি বাড়ার বিরুদ্ধে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
কিন্তু টিউশন ফি বাড়ানোর পরিকল্পনার পক্ষে ভোট দেওয়ায় সে প্রতিশ্র"তি লঙ্ঘন হচ্ছে বলে মনে করছেন দলীয় সমর্থক ও দেশের জনগণ।
নিউজ অব দ্য ওয়ার্ল্ড নিউজপেপারের জন্য আইপিএসওএস এমওআরআই'র এক জনমত জরিপে ক্লেগ সম্পর্কে এমন মন্তব্য পাওয়া গেছে।
এপ্রিলের এক জনমত জরিপে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা উইনস্টোন চার্চিলের পর দলীয় প্রধান হিসেবে ক্লেগই সবচেয়ে জনপ্রিয় নেতা। কিন্তু এখন ৬১ শতাংশ মানুষ মনে করে, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বিশ্বাসঘাতক।
টিউশন ফি বাড়ানোর ওই পরিকল্পনায় ক্ষুব্ধ লিবারেল ডেমোক্র্যাট সমর্থকরা। নির্বাচনে তাদের ভোট দেওয়া অর্ধেক মানুষই মনে করেন, তারা ভবিষ্যতে আর দলটিকে ভোট দেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/
bdnews24