২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানে ৪৩টি জঙ্গি ঘাঁটি রয়েছে বলে দাবি ভারতের'

পাকিস্তানে ৪৩টি জঙ্গি ঘাঁটি রয়েছে বলে ভারত দাবি করেছে। উইকিলিক্সের ফাঁস করা গোপন বার্তায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সিঙ্গাপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)-পাকিস্তানে ৪৩টি জঙ্গি ঘাঁটি রয়েছে বলে ভারত দাবি করেছে। উইকিলিক্সের ফাঁস করা গোপন বার্তায় একথা বলা হয়েছে। বার্তায় বলা হয়েছে, ওই ৪৩টি ঘাঁটির মধ্যে ২২টি পাকিস্তান শাসিত কাশ্মীরে এবং সেগুলো বন্ধ করতে পাকিস্তান উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি বলে ভারত দাবি করেছে। শনিবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত উইকিলিক্সের ফাঁস করা ওই বার্তায় বলা হয়, গত বছর জুনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি যুক্তরাষ্ট্রের সেসময়ের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল জিম জোন্সের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন। স